জলঢাকা থেকে কেন্দ্রীয় জামায়াত নেতা আটক

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ আজিজুল ইসলামকে নীলফামারী থেকে গ্রেফতার করেছে পুলিশ।গত রবিবার (১০ জুন) গভির রাতে জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজিজুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, জামায়াত নেতা অধ্যক্ষ আজিজুল ইসলাম নাশকতার পরিকল্পনা করছিলেন এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকা উপজেলার ব্রাক্ষণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলার আসামি তিনি।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতাকে সোমবার (১১ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত