ট্রাম্পের আয়োজনে প্রথম ইফতার পার্টি

Share

আন্তর্জাতিক ডেস্কঃ

মুসলিমদের সন্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইফতার পার্টির আয়োজন করবেন।এটাই হবে তার সরকারের আমলে প্রথম ইফতার পার্টি। এর আগে মার্কিন প্রেসিডেন্টরা ইফতার পার্টির আয়োজন করলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেই নীতি থেকে সরে আসেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী বুধবার ইফতার পার্টির আয়োজন করা হবে। তবে পার্টিতে কারা অংশ নেবেন সেই বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন ওই কর্মকর্তা। রমজানে গত বছর ইফতার পার্টির আয়োজন না করে সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডাব্লিউ বুশ এবং বারাক ওবামা ইফতার পার্টির ঐতিহ্য বজায় রাখলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা মানেননি। তিনি ক্ষমতায় এসেই বিভিন্ন দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত