দিনাজপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ২

Share

দিনাজপুরে বন্ধুত্বের সুযোগ নিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বখাটে ও এক নারীকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত অপর দু’জন পালিয়েছে।

ভিকটিম ওই কলেজ ছাত্রী কোতয়ালী থানায় মামলা করেছে। পুলিশ জানায়, ভিকটিমের বান্ধবী সুবর্না আক্তার দিনাজপুর শহরের পুলহাট এলাকার নিজ বাড়িতে ওই কলেজ ছাত্রীকে মঙ্গলবার দুপুরে ডেকে আনে।

পরে ভিকটিমকে নিয়ে সুবর্না ও তার বন্ধু বিবেক একই এলাকার রুবেলের বাড়ি যায়। সেখানে ভিকটিমকে আটকে রেখে অস্ত্রের মুখে বিবেক ও তার অপর দুই সহযোগী ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ওই কলেজ ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং বিবেককে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে, অভিযুক্তরা ওই কলেজ ছাত্রীর দু’টি মোবাইল সেট ও গলার একটি চেইন কেড়ে নেয়। যার একটি মোবাইলে বিকাশ একাউন্টের ১৫ হাজার টাকাও ছিল।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত