খানসামায় বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

Share

মোঃ আশিক মুন্না | আজ ১৭ই মার্চ শনিবার খানসামায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হলো।

বঙ্গবন্ধুর জন্মদিন, রং ছড়ানো আলো; লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসন কর্তৃক খানসামায় উক্ত দিবসটি পালিত হলো। দিনটির শুরুতেই অর্থাৎ সকাল ০৯ টায় উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে এক বর্ণাট্য র‌্যালীর আয়োজন করা হয়। উক্ত র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনাব সফিউল আলম চৌধুরী সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখা, জনাব মোঃ মকছেদুল গণি শাহ্‌, আহবায়ক খানসামা উপজেলা ১নং আলোকঝাড়ী ইউনিয়ন শাখা, জনাব মোঃ আব্দুল মতিন প্রধান খানসামা থানা,মোঃ আজমল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ খানসামা উপজেলা আওয়ামীলীগ পরিবার ও খানসামা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত