আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্র লীগের ৭ই মার্চ উৎযাপন

Share

মোঃ আশিক মুন্না | আজ ৭ই মার্চ ২০১৮, আজকের এই দিনে অর্থাৎ ১৯৭১ সালের ০৭ই মার্চে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাঙালির মুক্তির জন্য ভাষণ দিয়েছিলো। তারই পরিপেক্ষিতে প্রতিবছর এই দিনটিকে সরকারী ভাবে পালন করা হয়। এই দিনটি সরকারী প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দররা পালন করে থাকেন।

আজ এই দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ ০১ নং আলোকঝাড়ী ইউনিয়ন শাখা এক র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেছিল।

উক্ত র‍্যালীটি ০১নং আলোকঝাড়ী ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি সৈকত সাহা-এর নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন আওয়ামী লীগেরর দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালী শেষে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্য়ালয়ে সৈকত সাহা-এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোকছেদুল গণি রাব্বু শাহ আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগ ০১নং আলোকঝাড়ী ইউনিয়ন শাখা, জনাব মোঃ আব্দুল লতিফ রানা সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখা ও চেয়ারম্যান BRDP খানসামা।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম রেজা, আহবায়ক বাংলাদেশ ছাত্রলীগ, খানসামা উপজেলা শাখা ও খানসামা আওয়ামীলীগ পরিবার সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত