শুটিং করতে গিয়ে ‘নতুন বন্ধু’ পাতালেন আলিয়া

Share

নায়িকা আপাতত বুলগেরিয়ায় রয়েছেন। জমিয়ে শুটিং করছেন তাঁর আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’র। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আলিয়া ভট্টের সঙ্গে দেখা যাবে রণবীর কপূর ও অমিতাভ বচ্চনকে। সেখানেই নাকি আরও এক নতুন বন্ধু হয়েছে অভিনেত্রীর।

ভ্যালেন্টাইনস সপ্তাহের কয়েকদিন আগেই ইন্ডাস্ট্রিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছিল, রণবীর কপূরের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়েছেন আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং স্পট থেকেই নাকি এই নতুন সমীকরণের সূত্রপাত। আর সেই রসায়ন নাকি এতটাই জোরালো যে, তা নিয়ে রীতিমতো গসিপ শুরু হয়েছে সিনে মহলে।

হ্যাঁ, এই পরিস্থিতিতে ভাবতেই পারেন, হয়তো রণবীর কপূরের সঙ্গেই ‘নতুন বন্ধুত্ব’র কথা বলা হচ্ছে। কিন্তু সে জল্পনায় জল!

রণবীরের সঙ্গে তাঁর কেমিস্ট্রি নিয়ে এখনও মুখ না খুললেও, বুলগেরিয়াতে গিয়ে যে আলিয়ার সত্যিই এক নতুন বন্ধুত্বের শুরু হয়েছে, সে কথা নিজেই বুঝিয়েছেন অভিনেত্রী।

বরফে ঢাকা পাহাড়ি শুটিং স্পটে, একটি কালো বিড়ালের সঙ্গে আলিয়ার হঠাত্ দেখা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সেই সময় শুটিং থেকে খানিক ব্রেক নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ই বিড়ালটির সঙ্গে আলাপ হয় তাঁর। সময় নষ্ট না করে বিড়ালটির সঙ্গে ছবি তুলে নেন আলিয়া।

আলিয়া এমনিতেই বিড়ালপ্রেমী। বাড়িতে বেশ কয়েকটি পোষ্য বিড়াল রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে মাঝে মাঝেই পোষ্যদের সঙ্গে ছবি তুলে পোস্টও করেন তিনি।

যেমন গত বছর নিজের জন্মদিনে সোশ্যাল বন্ধুদের সঙ্গে আলাপ করিয়েছিলেন এডওয়ার্ড ভট্টের। হ্যাঁ, আলিয়ার বাড়ির পোষ্যদের মধ্যে এটিই কনিষ্ঠতম। বিড়ালদের নামকরণও আলিয়াই করেন। যদিও বুলগেরিয়ার বিদেশি বিড়ালের কোনও নাম আলিয়া রেখে ফেলেছেন কিনা, তা এখনও জানা যায়নি।

 

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হিরো আলমের মনোনয়ন বাতিল

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা...

সিলেটে রাত্রির যাত্রী সিনেমার সহযাত্রীদের আনন্দ র‍্যালি

আগামী ১৪ ডিসেম্বর বাংলা চলচিত্রের সব চাইতে আলোচিত নাম রাত্রি যাত্রীর সিনেমার...

চলচ্চিত্র রাত্রির যাত্রী‍‍`র প্রচারণায় এবার ভাবনা

বহুল আলোচিত ও কাঙ্খিত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ আসছে ১৪ ডিসেম্বর সারা দেশব্যাপী...

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই নায়িকারা

বিনোদন ডেস্কঃ বলিউড মানেই বিতর্ক। আর এ বিতর্কের বেশিরভাগ খোরাক জোগান বলিউড...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত