খানসামায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবনিযুক্ত ইউ,এন,ও

Share

মোঃ আশিক মুন্না |– চার দিন আগে খানসামা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব নেন আহমেদ মাহবুব। আজ ০৮-০২-১৮ ইং তারিখে খানসামা উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খানসামা উপজেলার নবনিযুক্ত এই কর্মকর্তা।

উক্ত মতবিনিময় সভায় নবনিযুক্ত এই কর্মকর্তার সাথে আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ও খানসামা উপজেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

সভার শুরুতেই খানসামা উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে সাংবাদিকদের কাছে জানতে চান উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব।প্রতুত্তরে বিভিন্ন সাংবাদিক খানসামার বিভিন্ন উল্লেখযোগ্য সমস্যার কথা বলেন।পরে আহমেদ মাহবুব তাদের সব সমস্যাগুলোকে নোট করে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

মতবিনিময় সভায় বীরগঞ্জ নিউজ ২৪.কম এর প্রতিবেদক মোঃ আশিক মুন্না খানসামা উপজেলার প্রধান সমস্যা মাদকের কথা উল্লেখ করলে, তিনি সে বিষয়ে নজর রাখবেন বলে সবাইকে জানান।

তবে উল্লেখযোগ্য ঘটনা হলো গত ০৪ ফেব্রুয়ারী খানসামা উপজেলায় নির্বাহী অফিসারের পদে যোগদান করার পরেই একটি বাল্যবিবাহ বন্ধ করেন আহমেদ মাহবুব।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত