প্রাথমিকে পাস ৯৫.১৮%, ইবতেদায়িতে ৯২.৯৪%

Share

চলতি বছর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৫.১৮ শতাংশ এবং ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৯২.৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ ফলাফল তুলে দেন। দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর  বিস্তারিত ফল জানা যাবে।

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল শিক্ষা অধিপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd অথবা http://dperesult.teletalk.com.bd এ পাওয়া যাবে। যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমেও তাৎক্ষণিক ফল জানা যাবে।

মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফিরতি এসএমএসে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে। আর ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।

সূত্র : সমকাল

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত