বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Share

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে অপর একজন মারা যান। আহত অন্তত ১৪জন।

পুলিশ জানায়, ভোর ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে ঢাকা- রংপুর মহাসড়কের মোতামতলার পাকুরতলা এলাকায় যাত্রীবাহী কোচটি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

কোচটি এসময় গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ওই পথচারীসহ তিনজন মারা যান। আহত ১৪জনকে বিভিন্ন হাসপাতলে ভর্তি করার পর গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান। নিহতদের মধ্যে পথচারী আব্দুল জব্বারের পরিচয় পাওয়া গেছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত