শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

Share

মাসুদ রানা

দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় খানসামা ও চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান চৌধুরী। সঞ্চালনা করেন খানসামা উপজেলা বিএনপির সদস্য মহসীন আলী শাহ।

বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ, খামারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য প্রভাষক আবু বকর সিদ্দিক চৌধুরী, আজিজার রহমান শাহ, আব্দুল হাই শাহ, নিজাম উদ্দিন, গোলাম মোস্তফা ও খায়রুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

বীরগঞ্জে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জামায়াতের যুব বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা শীর্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত