“গরীব ও ছাত্রলীগ কর্মী” এইচ এস সি পরীক্ষার্থীদের অর্থ সহায়তায় রাকেশ গুহ

Share

আশিক মুন্না : মেধাবী,গরীব ও ছাত্রলীগ কর্মীদের এইচ এস সি পরীক্ষার্থীদের ফরম পুরনে পাশে দাঁড়ালেন খানসামা উপজেলা ছাত্রলীগ সদস্য রাকেশ গুহ।

বর্তমান প্রেক্ষাপটে অনেক স্কুল,কলেজে গরীব মেধাবী ছাত্র-ছাত্রী তাদের পড়াশোনায় সবাইকে চমকপ্রদ করেছে। কিন্তু বিভিন্ন কারনে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনেক সমস্যার মুখোমুখী পড়তে হয়েছে। যার পেছনে রয়েছে দারিদ্র্যতা।

দরিদ্রাতার ফলে এরকম হাজারো গরীব মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনা বন্ধ হওয়ার পথে চলে গিয়েছিল শুধু মাত্র অর্থের কারনে। কারো কারো এই অর্থের অভাবে বন্ধ হচ্ছে কলেজে ভর্তি হওয়া,অাবার কারো কারো বন্ধ হচ্ছে ফরম পুরন। আর তাদের মতোই খানসামা মহিলা ডিগ্রী কলেজ এবং খানসামা ডিগ্রী কলেজের গরীব মেধাবী এইচ এস সি পরিক্ষার্থী ও খানসামা ছাত্রলীগ কর্মী মোছাঃ লিপি অাক্তার(ভুল্লী বাজার), তমা রায়(বাজার), প্রদীপ রায়(বাসুলী),  শ্রী নিরন্ঞ্জন রায়(টংগুয়া), অাক্তারুল ইসলাম(গোবিন্দপুর), সামিউল ইসলাম(পাকেরহাট), অাবুল কালাম অাজাদ ও আসাদুল ইসলাম(বড় করিমপুর) অর্থের অভাবে তাদের ফরম পুরন করতে হিমশিম খাচ্ছিল। আর তখনই ওই গরীব মেধাবীদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খানসামা উপজেলা ছাত্রলীগের সদস্য রাকেশ গুহ।

২১ তারিখ বুধবারে কলেজ চলাকালীন সময়ে খানসামা উপজেলা ছাত্রলীগের সদস্য রুহুল অামিন, ভাস্কর সাহা, মিলন, রাব্বি প্রমুখকে নিয়ে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের ফরম পুরণের জন্য অর্থ দিয়ে সাহায্য করলেন রাকেশ গুহ।

এ বিষয়ে রাকেশ গুহকে জিঙ্গাসা করলে তিনি বলেন যে, তার এই সামান্য সহযোগিতায় যদি তারা তাদের লক্ষে পৌছাতে পারে তবে তাদের পরিবার সহ পুরো দেশ উপকৃত হবে বলে জানায়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত