বীরগঞ্জে ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share

মো. তোফাজ্জল হায়দার | দিনাজপুরের বীরগঞ্জের ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে ২৯ অক্টোবর রবিবার সকাল ১০ টায় ১১ নং মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মাঠে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সেন্টার ফর রাইটস্ এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষে বিকল্প কর্মসংস্থানের সহায়ক সামগ্রী বিতরন ও সামাজিক সমস্যা সমাধানে নাগরিক সমাজের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ভিক্ষাবৃত্তি মানুষের বেঁচে থাকার শেষ সম্বল নয়, একজন মানুষকে বেঁচে থাকতে হলে কর্মময় জীবনের মাধ্যমেই বেঁচে থাকতে হবে, কর্মময় জীবনেই বেঁচে থাকার আনন্দ খুজে পাওয়া যায়। ভিক্ষুক ও ছিন্নমুল মানুষদের রক্ষার জন্য সরকার বিকল্প কর্মসংস্থান করে যাচ্ছেন।

এসময় তিনি মরিচা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে গ্রাম আদালতের এজলাস কক্ষ উদ্বোধন শেষে মরিচা ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সেন্টার ফর রাইটস্ এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পুর্নবাসনের লক্ষে ১০ জন ভিক্ষুককে গরু পালনের জন্য গাই বাছুর, ৪ জন অসহায় বিধবাকে সেলাই মেশিন, ৪ জন দুস্থকে ভ্যানগাড়ী, ২ জন দুস্থ অসহাকে দোকান করার অর্থ ও জেলা প্রশাসকের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪১ টি পরিবারকে বাড়ী ঘর নির্মান করে দেয়।

সভায় বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। অন্নান্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী, দিনাজপুর জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুর ইসলাম নুর, সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শেখ।

মতবিনিমায় সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সকল ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক নেতা, ইমাম, পুরহিত, শিকক্ষ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মরিচা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকুনুজ্জামান চৌধুরী মিঠু ও মরিচা ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিউল আজম।

সভা শেষে প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জেলা প্রশাসকের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ নব নির্মিত ঘর বাড়ী গুলি পরিদর্শন করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত