খানসামায় কমিউনিটি পুলিশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Share

নাজমুল হাসান সাগর: আইনের সাশন ও সুবিধা সাধারন মানুষের দোর গোড়ায় পৌছে দেবার লক্ষ্যেই বাংলাদেশ কমিউনিটি পুলিশের যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতা এখনো বিদ্যমান। আজ শনিবার ২৮-১০-২০১৭ তারিখ সারা দেশে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশ দিবস।

সারা দেশের সাথে যৌথ ভাবে খানসামাতেও পালিত হচ্ছে কমিউনিটি পুলিশ দিবস।খানসামায় সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে এক বিশাল র‍্যালি বের করা হয় কমিউনিটি পুলিশ দিবস উপলক্ষে। র‍্যালিটি উপজেলা প্রসাশন চত্বরে থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সরকগুলো প্রদক্ষিন করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।উক্ত র‍্যালিতে খানসামা পাইলট সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় শ’তিনেক ছাত্র ছাত্রী অংশগ্রহন করে।র‍্যালিতে থাকাকালীন সময় তাদের হাতে বিভিন্ন প্লাকার্ডে নানা ধরনের সচেতনতামূলক স্লোগান লেখা ছিলো।

উপজেলা শহর প্রদক্ষিন শেষে খানসামা উপজেলা প্রসাশনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কমিউনিটি পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন খানসামা থানার ওসি আব্দুল মতিন প্রধান,উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব সাজেবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান জনাব শহীদুজ্জামান শাহসহ আরোও প্রসাশনিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা কমিউনিটি পুলিশের নানা সমস্যা, সমাধান ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত