কুকুরের উপদ্রবে আতংকে ঠাকুরগাঁওবাসী

Share

কুকুরের উপদ্রবে আতংকে ঠাকুরগাঁওবাসী। চিকিৎসকরা জানান, জলাতংক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এলাকাবাসীর অভিযোগ, সমস্যা সমাধানে এগিয়ে আসছে না প্রাণি সম্পদ বিভাগ।

ঠাকুরগাঁও জেলায় বাড়ি কিংবা রাস্তা, স্কুলে-কলেজ সবখানে দিন দিন বেড়েই চলেছে কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন জায়গায় প্রায়ই ১০ /১২টি কুকুর জটলা বেঁধে থাকে। অভিভাবকরা জানান, আতংক নিয়েই তারা চলাচল করছেন।

এদিকে, ভূক্তভোগী রোগীদের অভিযোগ, প্রাণি সম্পদ বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন ভূমিকা রাখছে না।  পৌরসভার মেয়র জানিয়েছেন, নাগরিকদের যথেষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও আদালতের নিষেধাজ্ঞার কারণে কুকুর নিধন করা যাচ্ছে না।

এ বছর জলাতংক রোগীর সংখ্যা বেড়েছে এবং আরো বাড়বে বলে আশংকা চিকিৎসকদের। বর্তমানে জলাতংক রোগ নিয়ন্ত্রনে বা টিকা কার্যক্রমে প্রি-এক্সপোজার ভ্যাকসিন ছাড়া কোন কার্যক্রম নেই বলে জানান প্রাণি সম্পদ কর্মকর্তা । এদিকে, কুকুর আতংক থেকে দ্রুত পরিত্রাণ চায় এলাকাবাসী।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত