দেড় শতাধিক বছর ছাড়িয়ে খানসামার দেবনাথ পাড়ার শারদীয় দুর্গোৎসব

Share

তোফাজ্জল হায়দার: দিনাজপুরে খানসামায় দেবনাথ পাড়া শারদীয় দুর্গোৎসব চলছে প্রায় দেড় শতাধিক বছর ধরে। খানসামা থানায় বৃটিশ ও জমিদারি আমল থেকে যে সব মন্ডবে দুর্গাপূজা পালিত হয়ে আসছে, দেবনাথ পাড়া পূজা মন্ডব সেগুলোর মধ্যে সব থেকে পুরাতন দুর্গা মন্ডব গুলোর একটি । যা এখনো বিরতিহীন ভাবে চলেই আসছে। এই মন্ডবের আগে অত্র উপজেলায় প্রথম জাক জমক ও আনুষ্ঠানিক ভাবে পূজা উৎযাপন হতো বাবু শুকুমার রাজার বাড়ি জয়গঞ্জে।

এর পর দ্বিতীয় বৃহত্তম পূজা উৎযাপন হতো খানসামা বাজারে তারপর দেবনাথ পাড়া (তৎকালীন তাঁতি পাড়া) পূজা মন্ডব ছিলো বৃহত্তম। কোন রকম বিরতি ছাড়াই দেবনাথ পাড়া পূজা মন্ডব তাদের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রেখেছে প্রায় দেড় শতাধীক বছর।এই উপলক্ষ্যে দেবনাথ পাড়া পূজা উৎযাপন কমিটি এবার আরোও জাক জমক ও ভালো ভাবে পূজা উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

১ নং আলোকঝাড়ি ইউ.পির শারদীয় দুর্গাপূজা উৎযাপন কমিটির সভাপতি জানান, রাজা শুকুমার বাবুর আমল থেকে দেবনাথ পাড়ায় শারদীয় দূর্গাপূজা পালিত হয়ে আসতেছে।যার বয়স প্রায় দেড় শত বছর।

১ নং আলোকঝাড়ি ইউ.পি এর শারদীয় দূর্গাপূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক জানান, আমার ৫ পুরুষ থেকে এই শারদীয় দুর্গাপূজা পালন করতেছি দেবনাথ পাড়ায় । আমার দাদা প্রজন্ম মহন দেবনাথ, তার বাবা নটবর দেবনাথ ও তার বাবা রাম দয়াল দেবনাথরা এই ঐতিহ্য বংশ পরম্পরায় আমাদের হাতে তুলে দিয়ে গেছেন।

এলাকার বয়োজৈষ্ঠ্য উপেন দেবনাথ (৮৪) বলেন, আমি যখন বুঝতে শিখেছি তখন তাতী পাড়ায় শারদীয় দূর্গাপূজা করতে দেখে আসতেছি এবং আমার বাবা-দাদারাও এই উৎসব এখানে পালন করতো বলে আমি জানি।

বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ও আনন্দের উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শত শত বছর ধরে চলে আসা এই উৎসব দেবনাথ পাড়ায় দেড় শতাধিক বছর অতিক্রম করেছে। এই উপলক্ষে এবার দেবনাথ পাড়া পূজা উৎযাপন কমিটি হাতে নিয়েছে একটু আলাদা আয়োজনের এবং ধর্ম ও মত ভুলে সবাইকে আহবান করেছে এমন আয়োজনে শামীল হয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত