বীরগঞ্জে চাকুরীর প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ

Share

আশরাফুল ইসলাম: বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে চাকুরীর প্রলোভন দেখিয়ে গরীব ও অসহায় যুবকদের নিকট থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অঅভিযুক্তসহ তার বাবাকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী।গত কাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার ভুক্তভোগীদের থেকে জানা যায়, শতগ্রাম ইউনিয়নের শতগ্রাম (কলেজ মোড়ের) মোঃ তারা মিঞার ছেলে রুবেল বিগত কিছুদিন থেকে গাজীপুর চৌরাস্তার ওয়াল্টন শোরুমে বড় পদে চাকরি করে। এর সূত্রধরে সে এলাকায় এসে দরিদ্র ও অসহায় যুবকদের বাছাই করে এবং চাকুরীর প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তার এ কাজে সহযোগীতা করে তার বাবা ও তার মা।

রুবেলের বাবা মা প্রতারিতদের বাড়ী বাড়ী গিয়ে তার ছেলের হাতে টাকা দেওয়ার কথা বলে। অত:পর রুবেল প্রতারিত যুবকদের মধ্যে মোঃ সাহাদৎ হোসেনকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় গিয়ে সাহাদৎ জানতে পারে রুবেল ওয়াল্টন শোরূমে বড় কোন পদে নয়, বরং একজন সিকিউরিটি গার্ড মাত্র। সাহাদৎ এ বিষয়টি অবগত হওয়ার পর বুঝতে পারে তাকে প্রতারিত করা হয়েছে, সে তখন বাড়ী চলে আসতে চায়।

কিন্তু রুবেল তাকে নানভাবে ভয় ভীতি দেখায় এবং এ খবর যদি এলাকায় প্রকাশ করে তাহলে তাকে দোতলার ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। সাহাদৎকে একমাস ধরে সেখানে আটকে রাখা হয়, বাড়ীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

তদুপরি সাহাদৎ সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। সাহাদৎ বাড়ী ফিরে তার পরিবার, স্থানীয় গণ্যমান্যব্যক্তি ও অপর ভিকটিমদ্বয়দের বিষয়টি অবহিত করে। গত ঈদ উপলক্ষে রুবেল গ্রামে এলেও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কিন্ত; বিধি তার বাম, বিধায় গত

০৫/০৯/২০১৭খ্রি: রোজ মঙ্গলবার সকাল আনুমানিক সকাল ১০:০০ ঘটিকার সময় স্থানীয় জনগন রুবেল ও রুবেলের বাবাকে কলেজ মোড়ে আটক করে। তৎক্ষনাৎ ৪নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ আক্কাছ আলী জনরোষের হাত থেকে রুবেল ও তার বাবাকে ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে আটকে রাখে এবং কলেজের প্রধান ফটকে তালা বদ্ধ করে দেয়।

সকাল ১০:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত তাদের আটকে রাখার পর, ইউ.পি. সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। প্রতারিত ব্যক্তিদের বাবা-মার নিকট থেকে জানা যায়, রুবেল সাহাদতের নিকট থেকে ৫০,০০০/, সুজনের নিকট থেকে ৩৮,০০০/ এবং আলমগীরের নিকট থেকে ২৫,০০০/ টাকা গ্রহণ করেছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত