বানভাসি মানুষদের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দিচ্ছে এসএবিডি

Share

স্টাফ রিপোর্টার: রেজাউল সরকার রনি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের বানভাসি মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ বীরগঞ্জ দিনাজপুর। আজ শুক্রবার স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অতঃপর থিয়েটার এন্ড সংঘের সহযোগিতায় সারাদিন ব্যাপি চিকিৎসা সেবা প্রদান করেছে এস.এ.বিডি ।

জামতলী এবং ঝাড়বাড়িতে দুটি ক্যাম্পের মাধ্যমে সাত জন এম,বি,বি,এস চিকিৎসক প্রায় এক হাজার মানুষকে বন্যা পরবর্তি নানা রোগের চিকিৎসা পরামর্শ দেন।উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিনা মুল্যে প্রাথমিক ওষুধও প্রদান করা হয়।

সরজমিনে গিয়ে কথা হয় চিকিৎসা সেবা নিতে আসা রাংঙ্গালীপাড়ার বানভাসি এক বৃদ্ধ হায়দার আলীর সাথে । তিনি জানান, বন্যায় বাড়ি ডুবে গেছে । ক্ষয় ক্ষতি হয়েছে অনেক । ফলে পারছেননা চিকিৎসা করাতে । বন্যা পরবর্তি এই দু:সময়ে এস,এ,বি,ডি’র এমন উদ্যোগ বানভাসি মানুষদের মনে আশার সঞ্চার করেছে আর ফিরিয়ে দিয়েছে আত্নবিশ্বাস।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত