বৈঠকে বসছেন পাকিস্তান মুসলিম লিগ নেতারা

Share

প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, দলের সভাপতি ও মন্ত্রীপরিষদ সদস্য নির্বাচন নিয়ে বৈঠকে বসছেন পাকিস্তান মুসলিম লিগ নেতারা। স্থানীয় সময় বিকাল চারটায় নওয়াজ শরিফের বাসায় এ বৈঠকে বসার কথা।

এরই মধ্যে সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক, দলের সিনিয়র নেতা আসিফ কিরামানি ও পারভেজ রশিদ সেখানে পৌঁছেছেন। নেওয়াজ শরীফের সুপারিশে প্রধানমন্ত্রী হিসেবে তার ভাই শেহবাজ শরীফকে দলের নেতারা মেনে নিলেও জাতীয় সংসদের কোনো আসনে নির্বাচিত হওয়ার আগে তিনি দায়িত্ব নিতে পারছেন না।

ফলে বৈঠকে ৪৫ দিনের জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এ জন্য খাজা আসিফ এবং শহীদ খাকান আব্বাসিকে বাছাই করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করায় শুক্রবার পদত্যাগ করেন তিনি।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত