নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা পাকিস্তান সুপ্রিম কোর্টের

Share

পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় নওয়াজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ ছাড়া কোন পথ খোলা থাকছে না তার জন্য।

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বেলা ১২ টার দিকে এ রায় দেন। বহুল আলোচিত এই রায় ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি। নওয়াজ শরীফের বিরুদ্ধে পাওয়া সব তথ্য-প্রমাণ আগামী ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

সেইসাথে নওয়াজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা চালানোরও নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রী ইশাক দার ও ক্যাপ্টেন মুহাম্মদ সফদারকেও অযোগ্য ঘোষণা করেছে আদালত। নওয়াজ শরীফের পরিবারের সদস্যরা দেশের বাইরে গোপনে অর্থ পাচার ও ব্যাবসায় বিনিয়োগ করেছেন এমন তথ্য পানামা পেপার্সে ফাঁসের জেরে গত বছরের ৩ নভেম্বর এই মামলা হয়।

পরে, সুপ্রিম কোর্ট গঠিত বিচার বিভাগীয় কমিশন চাঞ্চল্যকর এই মামলা তদন্ত করে। এদিকে, নওয়াজ শরীফের পদত্যাগ করলে ২০১৮ সালের সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত কে অন্তর্বর্তীকালিন প্রধানমন্ত্রী হবেন তা এখনও জানা যায়নি।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত