বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও সকল সহযোগী সংগঠন এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকাল ৫টায় নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রিয় কমিটির ১নং সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম। তিনি বলেন সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজন করার তাগিদ দেন তিনি। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু সংস্কারসহ বিভিন্ন ইস্যুর নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না।

অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক জুলিয়ার্স জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধরী, উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহীন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলিমদ্দীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির রহমান,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রাইস হাসান তারেক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশসহ আরোও অনেকে। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধ্বসে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ‎রাজধানীর পুরান ঢাকা বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি ৫ তলা...

নেটওয়ার্ক কানেক্টিভিটিকে আরও শক্তিশালী করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফাইভজি- অ্যাডভান্সড

নিজস্ব প্রতিবেদক চীনে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২৫-এ ‘মোবাইল ব্রডব্যান্ড...

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত