খানসামায় ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করছেন সচেতন ভুক্তভোগী এলাকাবাসী।
Share

নিজস্ব প্রতিবেদক

“অন্যায়কে না বলি ‘সবাই মিলে ঐক্য গড়ি” স্লোগানে দিনাজপুরের খানসামায় অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভূল্লারহাট-কাচিনীয়া সড়কে সচেতন ভুক্তভোগী এলাকাবাসীদের ব্যানারে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন দীর্ঘদিন ধরে ডাম্প ট্রাক দিয়ে একাধিক ইটভাটায় মাটি সরবরাহ করে আসছে। এতে গ্রামের পাঁকা-কাঁচা রাস্তা দিয়ে মাটি বহনকারি ডাম্প ট্রাক চলাচলা করায় ধুলা বালিতে বায়ু দূষিত হচ্ছে। অপরদিকে দিন রাত ধরে ডাম্প ট্রাক চলাচলে একদিকে যেমন রাস্তা গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে, অন্যদিকে স্কুল কলেজ গামী শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে। অনবরত ডাম্প ট্রাক চলাচলের কারণে প্রচন্ড ধুলোবালিতে এলাকাবাসীর স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। খাবার দাবার মূহুর্তে বালু পড়ে নোংরা হয়ে যাচ্ছে। এতে করে দূর্ঘটনারও আশংকা রয়েছে। আমরা আর এই ডাম্প ট্রাক চলাচল করতে দিবোনা।

এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে অংশ নেওয়া রবিউল আউয়াল বলেন, ডাম্প ট্রাকের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে সেলিমসহ বিভিন্ন মাধ্যমে টাকার অফার করেছেন যাতে আমরা ডাম্প ট্রাক চলাচল নিয়ে নাক না গলাই। কিন্ত আমরা কখনোই অন্যায়ের সাথে আপোষ করি নাই। তিনি আরো বলেন, আমরা আজকে মানববন্ধন কর্মসূচি করলাম এরপরে প্রশাসনিক কর্মকর্তাদের নিকট স্মারক লিপি প্রদান করবো।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত