বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।এ সময় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বীরগঞ্জ-খানসামা সড়কের প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার আলী একই উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত. ভুলু দেওয়ানের ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ৯টায় ঝাড়বাড়ী থেকে ৩জন মোটরসাইকেলে করে কাহারোল যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আজাহারের মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী বলদিয়াপাড়ার আফসার আলীর ছেলে রেজাউল (৪০) ও প্রসাদপাড়ার মৃত. শুকুর আলীর ছেলে মফেল সরকার (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত