বীরগঞ্জে ড্রাম্পট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে বালুবাহী ড্রাম্পট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কল্যাণীহাট সংলগ্ন বাইশ মাইল ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের নারইল গ্রামের সেদেমের ছেলে বিমল রায় (৫০) ও আহত হলেন একই এলাকার স্বপন রায় (২৪)।

জানা গেছে, উপজেলার মোহনপুর ইউনিয়নে আশীর্বাদী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ড্রাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে বিমল মারা যান।

পরবর্তীতে গুরুতর অবস্থায় একজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ সময় বিক্ষুপ্ত জনতা ঘাতক ড্রাম্পট্রাকটি আটক করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত