দিনাজপুরে খানসামায় বাজার মনিটরিংয়ে ইউএনও, আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

দিনাজপুরে খানসামায় বাজার মনিটরিংয়ে ইউএনও, আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Share

নিজস্ব প্রতিবেদক

মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরী ও বিক্রি রোধে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকার। এসময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। 

সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাট ও চেহেলগাজী বাজার মনিটরিং করেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও থানা পুলিশ সদস্যরা।

বাজার মনিটরিং এর সময় উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে পাকেরহাট রফিকুল স্টোরকে ৫ হাজার ও চেহেলগাজী বাজারের সাইফুদ্দিন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়া ও ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করতে বাজার মনিটরিং করা হয়। এইসব নির্দেশনা কেউ অমান্য করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত