দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও পরিবারের মাঝে ৫৯ লক্ষ টাকার চেক হস্তান্তর

Share

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি (সোমবার) দিনাজপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেল এর আয়োজনে দিনাজপুর জেলায় বিগত দিনে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও পরিবারের অনুকূলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মঞ্জুরিকৃত ১৩টি পরিবারের মাঝে সর্বমোট ৫৯ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও পরিবারের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম।

বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) এ.টি.এম ময়নুল হাসান এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ পিম, কার্যকরী সদস্য এম.এ খালেক, দিনাজপুর জেলা ইট-ভাটা মালিক গ্রুপের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, দিনাজপুর নিরাপদ সড়ক চাই এর সভাপতি মোঃ এরশাদুজ্জামান মোল্লা প্রমুখ।

১৩টি পরিবারের মধ্যে খানসামার মোছা: রাহেনা বেগম ৫ লক্ষ টাকা ও মোছা: ফিরোজা আক্তার ৫ লক্ষ টাকা, বীরগঞ্জের শ্রী ভোলা মুর্মু ৫ লক্ষ টাকা ও মোছা: নাজমা বেগম ৫ লক্ষ টাকা, চিরিরবন্দরের রুনা লায়লা ৫ লক্ষ টাকা ও মো: আসলাম আলী সরদার ১ লক্ষ টাকা, ঘোড়াঘাটের মোছা: দিল আরা পারভীন ৫ লক্ষ টাকা, বিরামপুরের মোছা: জান্নাতুল ফেরদৌস লিজা ৫ লক্ষ টাকা, দিনাজপুর সদর উপজেলার বাবু রায় ৫ লক্ষ টাকা, হাকিমপুরের মো: এনামুল হক ৩ লক্ষ টাকা, নবাবগঞ্জের মোছা: রোকেয়া বেগম ৫ লক্ষ টাকা, রংপুর বদরগঞ্জের মোছা: তমিজা খাতুন ৫ লক্ষ টাকা ও ফুলবাড়ী উপজেলার মোঃ বাবলু রহমান ৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত