দিনাজপুরে বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুরে বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে বীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
মধ্য রাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ বীরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় উপস্থিত হন একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কালো ব্যাজ ধারণ করে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি মানে বিশ্বে মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, দিনাজপুর পল্লী বিদুৎ সমিতির বীরগঞ্জ জোনালের ডিজিএম ফেরদৌস আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার আফসানা হক, বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির মো. আজিজুর রহমান, বীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. আবু হানিফ, এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত