দিনাজপুরে কাহারোলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

Share

নিজস্ব প্রতিবেদক

 দিনাজপুরের কাহারোল উপজেলায় কদম গাছ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ১ নং ডাবোর ইউনিয়নের জোতমুকুন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার (৬০) উপজেলার জোতমুকুন্দপুর এলাকার বেসারত ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল ওয়াদুদ একই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।সম্পর্কে তারা চাচা ভাতিজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ৩টার দিকে পারিবারিক কদম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মাথায় লাগলে গুরুতর আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত