দিনাজপুরে ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টঃ অভিযানে সাবেক মন্ত্রীর ভাই আটক

Share

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে সাবেক মন্ত্রীর ভাই মোহাম্মদ আলী (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাসস্টান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রাম এলাকার মৃত: মোবারক আলীর ছেলে এবং প্রয়াত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের বিমাতা ছোট ভাই।

এছাড়া তিনি বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মমলার এজাহারভুক্ত ৪৮ নং আসামী।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত আব্দুলাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশেরমত ফুলবাড়ী থানার একটি চৌখস দল সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাসস্টান্ড এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে আটক করেছে। তিনি বিএনপির মিছিলে ককটেল হামলা মমলার এজাহারভুক্ত ৪৮ নং আসামী। দুপুরে তাকে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ এর আগে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্নআহব্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ন আহব্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একাট মামলা দায়ের করেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত