ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বিক্ষোভ ও ভাংচুর

ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বিক্ষোভ ও ভাংচুর
Share

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ করছে ‘২৪-এর বিপ্লবী ছাত্র জনতা’।

আজ বুধবার রাত আটটার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করে।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাক দেওয়া হয়। পাশাপাশি ‘মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণাও করা হয়।

আজ বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরিফ ওসমান হাদি। রাত ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরে কর্মসূচি পরিবর্তন করে রাত ৮টায় নিয়ে আসা হয়।

 

রাত আটটার আগেই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে ধানমন্ডিতে গিয়ে ৩২ নম্বরের বাড়িটিতে প্রথমে ফটক ভেঙে ফেলা হয়। পরে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করা হয়।

এর আগে সন্ধ্যা সাতটার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত