খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও ইনসেটে সোহেল রানা।
Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের তেলীপাড়া এলাকার রসুন ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে সোহেল নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানীর চাকরির ভাইভা দিতে যাচ্ছিলেন পথিমধ্যে ভুল্লারহাট এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে অপরদিক থেকে আসা রসুনবাহী একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত