দিনাজপুরে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ

Share

নিজস্ব প্রতিবেদক

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-দিনাজপুর এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে স্পন্সরশীপ কর্মসূচী’র তালিকাভূক্ত শিশু দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ (অর্থবছর-২০২৫)।

২৬ জানুয়ারি ২০২৫ রোববার সকাল ১১টায় দিনাজপুর লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্পন্সরশীপ কার্যক্রমে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান।

দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ এর প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার বিপ্লব ক্লেমেন্ট মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শেষে স্পন্সরশীপ কর্মসূচী’র তালিকাভূক্ত দরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, হতদরিদ্র পরিবারের শিশুদের উপহার বিতরণ এর তথ্যসমূহঃ ৩৪৭০ জন আরসি শিশু, ৪৩ জন নন আরসি শিশু ও ৩৭ জন অনাথ শিশুদের মাঝে ১৪২০০ টি খাতা বিতরণ করা হয়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত