দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নে দেবারুপড়ায় ধান মাড়াই মেশিনে ৩ বছরের শিশুর মৃত্যু

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামে ধান মাড়াইয়ের সময় একটি শিশু নিহত।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে ধান মাড়াই মেশিনের ফ্যানে লাগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত জান্নাতি খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: হাসিনুর ইসলাম।

নিহত শিশুটির নাম জান্নাতি খাতুন (৩ বছর), পিতার নাম জিয়াউর রহমান, মায়ের নাম রুবিনা খাতুন।

স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুরে ধান মাড়াইয়ের সময় শিশুটি মেশিনের ফ্যানের কাছে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, শিশুটির লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। পরিবারের কোন প্রকার আপত্তি না থাকায় লাশ কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

কাহারোলে মানবিক সংগঠন হাইয়্যা  আল ফালাহ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক শুক্রবার (১৪ মার্চ) ২০২৫ দিনাজপুরের কাহারোলে মানিবক সংগঠন হাইয়্যা আল...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত