উত্তরের অসহায় শীতার্ত মানুষের পাশে নীরোগ ফাউন্ডেশন

Share

আজ (২৭ ডিসেম্বর ২০২৪), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল নীরোগ ফাউন্ডেশন। দেশ–বিদেশের শুভাকাঙ্ক্ষী ও দাতাবৃন্দের সহযোগিতায় সংস্থাটি ২২০টি শীতবস্ত্র উপহার দিয়েছে।

প্রথম ধাপে, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীতে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে সকালে ১২০টি কম্বল উপহার দেওয়া হয় । পরে বিকেলে উপজেলার বিভিন্ন অঞ্চলে ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. শাহিদুর রহমান, জেজেএস-এর নির্বাহী পরিচালক ও সাংবাদিক মো. ইউসুফ আলী, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. ফাহিমা বেগম এবং নীরোগ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

নীরোগ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ফারজুল ইসলাম বলেন, “উত্তরাঞ্চলের তৃণমূল মানুষ দীর্ঘদিন ধরেই নানা সুবিধা থেকে বঞ্চিত। আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। এ বছর আমাদের লক্ষ্য ২,০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া। সকল শুভাকাঙ্ক্ষী ও দাতাদের প্রতি আহ্বান, আপনারা আমাদের পাশে থাকুন। আপনার সহযোগিতায় শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।”

সংস্থাটি অনুদান গ্রহন করছে বিকাশ/নগদ এবং ব্যাংকের মাধ্যমে।

বিকাশ/নগদ : 01737526747 (পার্সোনাল)

ব্যাংকের তথ্য
Account Title: Nirog Foundation
Account Number: 2069140550001
Bank Name: BRAC Bank Limited
Branch name: Dinajpur SME Branch
SWIFT: BRAKBDDH

আসুন, নিজ নিজ সামর্থ্যমতো ছড়িয়ে দিই ভালোবাসার উষ্ণতা।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত