অপরূপ বীরগঞ্জের “লাইভ শো”তে আসছেন মেয়র বীরগঞ্জ

Share

ডেস্ক প্রতিবেদকঃ

করোনাকালীন সময়ে বীরগঞ্জ উপজেলার সাধারণ মানুষদের করোনো বিষয়ক নানা ভার্চুয়াল সাপোর্ট দিয়ে আসছে বীরগঞ্জ ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম “অপরূপ বীরগঞ্জ” পেইজ ও গ্রুপ থেকে। শুরু থেকেই অপরূপ বীরগঞ্জ করোনা বিষয়ক আপডেট,গাইডলাইন দিয়ে আসলেও মূল কার্যক্রম হচ্ছে বীরগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীল ব্যাক্তিবর্গকে সরাসরি ফেইসবু লাইভে যুক্ত করে করোনা ও বীরগঞ্জ বিষয়ক নানা সমস্যা,সমাধান ও আশংকা নিয়ে কথা বলা হয়।

এবার অপরূপ বীরগঞ্জের এই বিশেষ লাইভ শো’তে যুক্ত হচ্ছেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন। আলোচনা হবে বীরগঞ্জ শহরের সমস্যা,সম্ভাবনা,উন্নয়ন ও করোনা বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে। লাইভ শোটি সঞ্চালনা করবেন অপরূপ বীরগঞ্জের অপরূপ বীরগঞ্জের উদ্যোক্তাদের একজন তৌফিক রয়েল।এছাড়াও যুক্ত হতে পারেন অপরূপ বীরগঞ্জ’র সংশ্লিষ্ট একাধিক প্রতিনিধি।
লাইভ শোটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “অপরূপ বীরগঞ্জ” গ্রুপ ও পেইজ থেকে আসছে শুক্রবার রাত নয়টায় সম্প্রচারিত হবে।

এ ব্যাপারে বীরগঞ্জ২৪.কমের সাথে ‘অপরূপ বীরগঞ্জ’র উদ্যোক্তা ও এই শো’র সঞ্চালন তৌফিক রয়েল জানান, প্রত্যেকটা ক্রাইসিসে অপরূপ বীরগঞ্জ ব্যতিক্রমী কিছু উদ্যোগ নিয়ে বীরগঞ্জের মানুষের কাছাকাছি যায়। এবারো তাই করার চেষ্টা করা হচ্ছে “অপরূপ বীরগঞ্জ”র তরফ থেকে। আমরা এবার লাইভ শো’টা করছি মূলত ঘরবন্দি ও কিংকর্তব্যবিমূঢ় এই সময়টায় মানুষকে ভরসা দিতে ও একটা সহজ নির্দেশনার ভেতরে আনতে। তারই ফলশ্রুতিতে বীরগঞ্জের নানা শ্রেণি-পেশার দায়ীত্বশীল মানুষদের যুক্ত করে তাদের পর্যবেক্ষণ ও করনীয় জানার চেষ্টা করছি। কারণ আমরা মনে করি দায়ীত্বশীল মানুষদের কথা ও কর্মে মানুষ ভরসা পায় এবং তাদের অনুসরণ করে।
তারই ধারাবাহিকতায় এবার আমাদের লাইভ শোতে আসবেন বীরগঞ্জের পৌর মেয়র মোশাররফ হোসেন। তার সাথে কথা হবে,বীরগঞ্জের করোনা বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বীরগঞ্জের সমস্যা,সম্ভাবনা,উন্নয়ন ও করনীয় নিয়ে।আশা করি বীরগঞ্জবাসীর এই শো উপভোগ করবেন এবং অনেক প্রশ্নের উত্তর পাবেন।
সেই সাথে আরো একটা কথা বলতে চাই, এসব কিছুই সম্ভব হয়েছে আমাদের “অপরূপ বীরগঞ্জ” টিমের জন্য।তারা অনেক মেধা,প্রজ্ঞা ও পরিশ্রম দিয়ে এমন একটা প্ল্যাটফর্ম দাড় করিয়েছে এজন্য পুরো টিমকে ধন্যবাদ জানাই,টিমের জন্য বীরগঞ্জবাসীর কাছে দোয়া চাই।

উল্লেখ্য,সাপ্তাহিক এই লাইভ শো’তে এর আগে কথা বলছেছেন মুগদা মেডেকেলে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানরত ডা.পলাশ এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানভীর তালুকদার চঞ্চল। যিনি সদ্য করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত