বীরগঞ্জ-কাহারোল’এ আ.লীগের মনোনয়নপত্র নিয়েছেন যে ২০ নেতা

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

সময়ের সাথে সাথে ঘনিয়ে আসছে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন। তফসিলের দ্বিতীয় ঘোষণা অনুয়ায়ী নির্বাচনের তারিখ পরিবর্তন হয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০শে ডিসেম্বর। এরই মধ্যে ঘোষণা অনুযায়ী দলের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আওয়ামী লীগ তাদের দলের মনোনয়ন বিক্রি করেছে এবং মনোনয়ন প্রত্যাশীদের সাথে দলীয় প্রধান শেখ হাসিনার সাক্ষাতও হয়েছে।  

এদিকে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন মোট ২০ জন মনোনয়ন প্রত্যাশী নেতাগণ।

বীরগঞ্জ-কাহারোল আসনের দুই উপজেলা থেকে যেসব মনোনয়ন প্রত্যাশীগণ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন তারা হলেন;

* আব্দুল মালেক সরকার,
* আব্দুল হক সবুজ,
* আমিনুল ইসলাম,
* আলহাজ্ব জাকারিয়া জাকা,
* আবু হুসাইন বিপু,
* গোপেশ চন্দ্র রায়,
* ডা : আব্দুল করিম,
* আকতারুল ইসলাম চৌধুরী বাবুল,
* নূর ইসলাম নূর,
* এ কে এম ফারুক,
* আব্দুস সালাম সরকার,
* মোশারফ হোসেন বাবুল,
* নাসিরুল হক রুস্তম,
* অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক,
* আবুল কাশেম,
* প্রভাষ চন্দ্র রায়,
* তশিদুল ইসলাম,
* গোপাল চন্দ্র দেবশর্মা,
* মনোরঞ্জনশীল গোপাল,
* শিবলী সাদিক

এদিকে দিনাজপুর-১ আসনের মতো একটি আসন থেকে আওয়ামী লীগের এত মনোনয়ন প্রত্যাশী দেখে জনমন ও সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত