স্ত্রী মারা গেলে আজীবন পেনশন পাবেন স্বামী

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

সরকারি চাকরিজীবী স্ত্রী মারা গেলে স্বামী ১৫ বছর পর্যন্ত পেনশন পেতেন। এখন আর সেটি থাকছে না। স্ত্রী মারা গেলে স্বামী আজীবন পেনশন সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে স্বামী দ্বিতীয় বিবাহে আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় বিবাহে আবদ্ধ হলে এ সুবিধা পাবেন না

বুধবার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, পুরুষ ও মহিলা সরকারি কর্মচারীদের মৃত্যুর পর তাদের পরিবারের পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে নারী-পুরুষের সুযোগের সমতা বিধানের লক্ষ্যে আগের প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হলো। অর্থ মন্ত্রণালয় ২০১৫ সালের ১৪ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিজীবী স্বামী মারা গেলে স্ত্রী আজীবন পেনশন পাবেন। তবে এক্ষেত্রে স্ত্রী যদি দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন তাহলে আর পেনশন পাবেন না। আর সরকারি চাকরিজীবী স্ত্রী মারা গেলে দ্বিতীয় বিবাহে আবদ্ধ না হওয়া সাপেক্ষে স্বামী ১৫ বছর পর্যন্ত পেনশন পেতেন।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, পারিবারিক পেনশনের ক্ষেত্রে একজন মৃত মহিলা বেসামরিক কর্মচারীর স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে বিধাবা স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্ততার অনুরূপ হারে ও পদ্ধতিতে মৃত মহিলা বেসামরিক সরকারি কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবরিক পেনশন পাবেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত