বোচাগঞ্জে ছেলের হাতে বাবা খুন

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

দিনাজপুরের বোচাগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবা তালা কিসকুকে (৫৫) পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে ছেলে বৈদ্ধ কিসকু। এই ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর পশ্চিম আদিবাসীপাড়ায় এই ঘটনায় ঘটে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার রাতে তালা কিসকু ও তার ছেলে বৈদ্ধ কিসকুর মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে বৈদ্ধ কিসকু লাঠি দিয়ে বাবা তালা কিসকুকে আঘাত করে। পরে সে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপায়। এ সময় বাধা দেওয়ায় সৎ মা সুমি হাসদাকেও লাঠি দিয়ে আঘাত করে সে। পরে ঘটনাস্থলেই তালা কিসকু মারা যান।এ সময় এলাকাবাসী বৈদ্ধ কিসকুকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ও বৈদ্ধ কিসকুকে আটক করে।

ওসি আব্দুর রউফ জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত