সড়ক দুর্ঘটনায় রংপুর যুবলীগের সভাপতি নিহত

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক-জিপের মুখোমুখি সংঘর্ষে রংপুর যুবলীগের সভাপতি ও রংপুর জেলা চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুজ্জামান জুয়েল (৩৮) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিঙ্ক রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুজ্জামান জুয়েল রংপুরের মুন্সিপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, জুয়েল পাজেরো জিপে তার এক সহযোগীকে নিয়ে রংপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে টাঙ্গাইলের ভূঞাপুরের লিঙ্ক রোডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে জুয়েল, তার সহযোগী ও জিপের চালক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

শহীদ জিয়া’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাসুদ রানা দিনাজপুরের খানসামায় শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর...

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত