বাঁচার আকুতি

Share
জলস্পর্শী তটিনী
আমারো খুব ইচ্ছে করে-
দুধ সাদা এক সুহাসিনী ভোরে,
দেখবো আমি প্রভাত।
আলো ছায়ায় খেলার ছলে-
তোমার পেটে আলতো করে,
করবো কতো আঘাত।
ব্যথা পেয়েও উঠবে হেসে-
করবে আদর ভালোবেসে,
পেটে রেখে হাত।
সময় পেলেই গুনগুনিয়ে শুনাবে আমায় গান,
গান শুনেই ভেঙে যাবে আমার অভিমান।
আমায় নিয়ে করবে নালিশ ফিরলে বাবা রাতে,
বাদী বিবাদীর নিয়ে শালিশ বসবে সাথে সাথে।
এসব কিছু কবে হবে ভাবতেই গেলো তিনটি মাস,
হঠাৎ করেই মায়ের খুশি পাল্টে হলো দীর্ঘশ্বাস।
কি হচ্ছে মায়ের সাথে পাইনা আমি খুজে,
অবহেলা আর অত্যাচার সইছে মা চোখ বুজে।
কি জানি কি বলেছিলো সেদিন ডাক্তার বাবাকে,
সেদিন থেকে সবাই মিলে বকছে আমার মাকে।
দাদু আমার গোমরা মুখে বলছে দিবা রাতি,
ধনীর চিহ্ন হাতি আর বংশের চিহ্ন নাতি।
বাবা রোজ বলছে মাকে চাইনা তোমার কন্যা,
প্রদীপ জ্বালাতেও পুত্র লাগে মেয়ে অলক্ষীর বন্যা।
নিজের মনেই প্রশ্ন জাগে সত্যি কি আমি অপয়া?
বাবা তুমি কেন বুঝনা আমি যে তোমার তনয়া।
কন্যা শিশু গর্ভে বলেই মনে তোমার এতো রোশ,
সবাই মিলেই তোমরা কেন মিথ্যে দিচ্ছো মায়ের দোষ?
ভালো আমায় নাই বা বাসলে নাই বা দিলে বুকে ঠাই,
তবু আমি তোমার বাবা হাতটি ধরে হাটতে চাই।
দোহাই তোমার দয়া করো করোনা আমার গর্ভপাত,
বাঁচতে দাও এ ধরায় বাবা হাতে রেখে তোমার হাত।
ইচ্ছে যদি নাই বা থাকে আমার কথা ভেবোনা,
ভূমিষ্ঠ হওয়ার আগে কভু আমায় তোমরা মেরোনা।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত