দিনাজপুরে শাহজাহান শাহ্ স্মরণে সপ্তাহব্যাপী নাট্যোৎসব

Share

বিশেষ প্রতিনিধিঃ

প্রয়াত অভিনেতা দেশ বরেণ্য নাট্যজন শাহজাহান শাহ্ স্মরণে নবরুপী এর আয়োজনে দিনাজপুর নাট্য সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তাহব্যাপী নাট্যোৎসব। গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এম.পি এ নাট্যোৎসবের উদ্ভোধন করেন।

উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.নুরুন্নবী এবং দিনাজপুর নাট্যসমিতির অধ্যক্ষ জনাব কাজী বোরহান।

ছবিঃ আবু সাঈদ সরকার

এ নাট্যোৎসবে শাহজাহান শাহ্ এঁর রচিত ৬ টি নাটক সফল ভাবে মঞ্চস্থ করেছেন দিনাজপুরের ৬টি নাট্য দল।
১)দিনাজপুর নাট্যসমিতি- পূর্ভাস
২)আমাদের থিয়েটার-
জান দেব জবান দেব না
৩)ভৈরবী-রামসাগর
৪)শিল্পনাট-রক্ত গোলাপের যাদুকর
৫)নবরুপী- ইত্যাদি ধরনের প্রভৃতি
৬)বৈকালী নাট্যগোষ্ঠী- তারপর

প্রতিটি নাটকে সুনিপুন ভাবে অভিনয় করেছেন একদল তরুণ এবং নতুন নাট্যকর্মী।এ নাট্যোৎসবের মধ্য দিয়ে যেমন একদল নতুন নাট্যকর্মী তৈরি হয়েছে তেমনই দিনাজপুরের মানুষ আবার মঞ্চ নাটকে ফিরে এসেছে।

দর্শনীর বিনিময়ে নাটক দেখতে মানুষের এই উপছে পড়া ভির প্রমাণ করে মঞ্চ নাটক এখনও দর্শকের হৃদয়ে একটা বড় জায়গা দখল করে আছে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গো গার্লস ও ইউআরডিপি’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি পেল বীরগঞ্জের মিমি

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এজেন্সি গো গার্লসের আর্থিক সহযোগিতায় আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত