নীলফামারিতে নর থেকে নারী হলেন ১ সন্তানের পিতা

Share

বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ

‘নর থেকে নারী’-এমন ঘটনায় তোলপাড় নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর দেশীবাই গ্রামে। এ গ্রামেরই মাজেদুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি জরিবুল ইসলাম (২১) রাতারাতি পুরুষ থেকে পরিণত হয়েছেন নারীতে। এমন ঘটনায় গোটা উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি জরিবুল আজ থেকে পাঁচ বছর আগে পাশের গ্রামের হোসনে আরার (১৯) সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। দেড় বছরের মাথায় জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। জরিবুল বেশির ভাগ সময় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। এরই মধ্যে গত ৪ সেপ্টেম্বর মেয়েলী পোশাকে হঠাৎ জরিবুল গ্রামের বাড়িতে এসে উপস্থিত হন। তার মেয়েলী চালচলন ও পোশাক দেখে এলাকায় শুরু হয় কানাঘুষা।

গতকাল শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, জরিবুলের বাড়িতে অসংখ্য মানুষের ভিড়। দলে-দলে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন কথিত ‘নর থেকে নারীতে’ রূপান্তরিত জরিবুলকে দেখতে।

জরিবুল ইসলামের বাবা-মা বলেন, কিশোর বয়স থেকে তার চালচলন মেয়েলী স্বভাবের ছিল। অনেকবার কবিরাজি চিকিৎসা করিয়েছি কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। মেয়েলী স্বভাব থাকলেও কোনো দিন সে মেয়েদের পোশাক পরেনি বলে তারা জানান। ওই এলাকার জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি জরিবুল ঢাকায় ইদানীং হিজরাদের সাথে মিশে ভিক্ষাবৃত্তির পেশা গ্রহণ করেছে। তাই এমনটি হতে পারে বলে তিনি জানান। জরিবুল ইসলাম জানান, আমি বর্তমানে যা-ই হই না কেন আমি আমার স্ত্রী ও সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব পালন করব।

এ ব্যাপারে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: আসাদ আলম বলেন, হরমনের কারণে এমন ঘটনা ঘটতে পারে। আবার ইদানীং অনেক উন্নত দেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে লিঙ্গান্তর সম্ভব হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা না করে কিছু বলা যাবে না।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত