বীরগঞ্জে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা; হত্যাকারিকে পুড়িয়ে মারলো জনতা

Share

দিনাজপুরের বীরগঞ্জে দুই নৈশ প্রহরীর একজনকে কুপিয়ে হত্যা ও অপরজনকে আহত করা হয়েছে। পরে উত্তেজিত জনতা ঐ হত্যাকারীকে আগুনে পুড়িয়ে মারে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে জেলার বীরগঞ্জ উপজেলার শালবাগান এলাকায় নৈশ প্রহরী সুরুজ আলীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী রবিউল। পরে সে একই এলাকার শহিদ নামে আরেক নৈশ্য প্রহরীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

আহত শহিদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দু’ঘন্টা পর উত্তেজিত এলাকাবাসী হত্যাকারী রবিউলকে আটক করে। তারা রবিউলকে পিটিয়ে আহত করার পর আগুনে পুড়িয়ে হত্যা করে। এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সকাল ৬টা থেকে দিনাজপুর-রংপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে থাকে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত