আদালতের স্টোর থেকে ইয়াবা উদ্ধার; ব্যবসা করে প্রশাসন

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

ময়মনসিংহের আদালতের মালখানা থেকে ইয়াবা পাচারের অভিযোগে পুলিশ কনস্টেবল আল-আমিনকে (৩০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ১০ টার দিকে নগরীর পুলিশ লাইন এলাকা থেকে তাকে আটক করে ডিবি। পরে এ ঘটনায় কোর্ট ইন্সপেক্টর, মালখানা অফিসার ও জিআরওকে প্রত্যাহার করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোর্ট ইন্সপেক্টর কামরুজ্জামান, মালখানা অফিসার সাইফুল ইসলাম ও জিআরও মনিরুল ইসলামকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের দায়িত্বে অবহেলা রয়েছে। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

ডিবির ওসি আশিকুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পুলিশ লাইন এলাকার বেড়িবাঁধ থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ পুলিশের সোর্স আব্দুল মোতালেবকে আটক করে ডিবি পুলিশ। পরে শনিবার বিকেলে আদালতে জবানবন্দীতে কনেস্টবল আল-আমিন মালখানা থেকে ইয়াবা পাচার করেছে বলে জানায় সে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে ওই পুলিশ কনস্টেবলকে আটক করা হয়। সে জেলা জজ কোর্টে কর্মরত ছিল। বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে আল-আমিন।

পুলিশ কনস্টেবল এবং ওই সোর্সের বিরুদ্ধে ইতিমধ্যে কোতোয়ালী মডেল থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান ডিবির ওসি আশিকুর।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত