পুলিশ-মাদকব্যবসায়ী বন্দুকযুদ্ধ; হারাগাছে নিহত ১

Share

বীরগঞ্জ নিউজ ১৪ ডেস্কঃ

জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী বিশেষ ক্রাশ প্রোগ্রাম মাঝে দুই দিন শিথিল থাকার পর গতকাল গভীর রাতে আবার পুলিশ-মাদক ব্যাবসায়ী ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটেছে। কথিত বন্দুকযুদ্ধে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে শাহজাহান হোসেন দবির ওরফে দবিরুল (৫০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হারাগাছ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত দবিরুল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চেংটারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‘মাদক ব্যবসায়ীরা হারাগাছ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে শাহজাহান হোসেন দবির ওরফে দবিরুল মারা যান এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান।’ কথিত বন্দুকযুদ্ধের ব্যাপারে এমনটাই জানিয়েছেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় তৈরি পিস্তল, ১২৬ পিস ইয়াবা, ১৭৩ বোতল ফেনসিডিল ও তিনটি ছোড়া উদ্ধার করেছে বলেও তিনি জানান।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

তিস্তা–ব্রহ্মপুত্রে পানি বাড়ছে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

উজানে ভারী বৃষ্টি; ৪৮ ঘণ্টায় কয়েক পয়েন্টে বিপৎসীমা ছোঁয়ার আশঙ্কা বন্যার ঝুঁকিতে...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

বীরগঞ্জের মাইক্রোবাস চালক নিহত,শিক্ষক দম্পতি গুরুতর আহত

ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বীরগঞ্জ...

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত