বিসিএসে ক্যাডারভেদে মাসিক বেতন বা ভাতা কত?

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

বিসিএস নিয়ে লোকজনের মাতামাতি দেখে মনে হয় নবনিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডারদের বেতন মাসে লক্ষাধিক টাকা! কিন্তু আসলেই কি তাই? চলুন জেনে নেয়া যাক একজন নবনিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তা মাসে কত টাকা বেতন পান।

আপনারা জানেন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে ২২০০০ টাকা মূল বেতনে কোন কর্মকর্তা যোগদান করলে তিনি একটি ইনক্রিমেন্ট (মূল বেতনের ৫%) নিয়ে যোগদান করবেন। যেহেতু বিসিএস ক্যাডাররা নবম গ্রেডে যোগদান করেন সেহেতু তাদের মূল বেতন ২৩১০০ টাকা।

ঢাকা সিটি করপোরেশন এলাকায় আপনার নিয়োগ হলে মূল বেতনের ৫৫% হারে ন্যুনতম ৯৬০০ টাকা, অন্যান্য সিটি করপোরেশন ও সাভার পৌর এলাকায় নিয়োগ হলে মূল বেতনের ৪৫% হারে ন্যুনতম ৮০০০ টাকা, এগুলোর বাইরে অন্যান্য জেলা উপজেলায় নিয়োগ হলে মূল বেতনের ৪০% হারে ন্যুনতম ৭০০০ টাকা বাড়ি ভাড়া পাবেন।
সর্বদা জানতে ও জানাতে লাইক দিয়ে একটিভ থাকুন

জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক সরকারী চাকরিতে নিয়োগপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তা প্রতি মাসে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা পাবেন।

প্রত্যেক কর্মকর্তা প্রতি মাসে এক সন্তানের জন্য ৫০০ টাকা বা দুই সন্তানের জন্য ১০০০ টাকা শিশু শিক্ষা ভাতা পাবেন। দুইয়ের বেশি যত সন্তানই থাক আপনি সর্বোচ্চ ১০০০ টাকাই পাবেন। কোন সন্তান না থাকলে এই ভাতা পাবেন না।
মোটকথা, ঢাকা সিটি করপোরেশনে আপনার নিয়োগ হলে আপনার মোট বেতন (২৩১০০+১২৭০৫+১৫০০+প্রযোজ্য শিশু শিক্ষা ভাতা) টাকা। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার পৌর এলাকায় হলে আপনার মোট বেতন (২৩১০০+১০৩৯৫+১৫০০+প্রযোজ্য শিশু শিক্ষা ভাতা) টাকা। এছাড়া অন্যান্য এলাকার হলে আপনার মোট বেতন (২৩১০০+৯২৪০+১৫০০+প্রযোজ্য শিশু শিক্ষা ভাতা) টাকা।

এবার কর্তনের প্রসঙ্গে আসি। এই মোট বেতন থেকে জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) বাবদ মূল বেতনের কমপক্ষে ৫% (সর্বোচ্চ ২৫% কাটাতে পারেন। এখানে জমানো টাকার উপর ১৩% হারে ইন্টারেস্ট প্রদান করা হয়), কল্যাণ তহবিলে সম্ভবত ১০০ টাকা ও আয়কর বাবদ কিছু টাকা কর্তন করতে পারেন। বাদবাকি যা থাকবে সেটাই আপনার মাসিক নীট বেতন।

এছাড়া ক্যাডারভেদে অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। ক্যাডার চয়েস নিয়ে একটা পরিপূর্ণ লেখা লেখার ইচ্ছা আছে আমার। সেই লেখায় ক্যাডারভিত্তিক সুযোগ-সুবিধাগুলো উল্লেখ করর।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঝাড়বাড়ী মহাবিদ্যালয়

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে...

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত