কোকাকোলা নিয়ে এলো অ্যালকোহল!

Share

আন্তর্জাতিক ডেস্ক:

১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহল মিশ্রিত পানীয় বাজারে এনেছে মার্কিন কোম্পানি কোকাকোলা। সোমবার থেকে জাপানের বাজারে বিক্রির জন্য এসব পানীয় ছাড়া হয়েছে।

জাপানের ননঅ্যালকোহলিক পানীয়ের বড় নাম কোকাকোলা। তারা দেশটির বাজারে পরীক্ষামূলকভাবে তাদের লেবু ফ্লেবার যুক্ত চুহাই জাতীয় পানীয় ‘লেমন ডু’ ছেড়েছে। লেবুর ফ্লেবার যুক্ত লবণাক্ত পানীয়টি তিন শতাংশ, পাঁচ শতাংশ ও সাত শতাংশ অ্যালকোহল মিশ্রিত অবস্থায় পাওয়া যাবে। এতে কোনো কোক যুক্ত থাকবে না।

পরীক্ষামূলকভাবে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে পানীয়টি ছেড়েছে কোকাকোলা। জাপানের বাকি অংশে ও অন্যান্য দেশে পানীয়টি ছাড়ার কোনো পরিকল্পনা এখনও ঠিক হয়নি বলে খবরে বলা হয়েছে। ৩৫০ মিলিলিটারের একটি ক্যানের মূল্য ধরা হয়েছে ১৫০ ইয়েন।

জাপানে অনেকদিন ধরেই চুহাই নামে পরিচিত ক্যানজাত পানীয় জনপ্রিয়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত