হনুমানিই বিশ্বে প্রথম আদিবাসী নেতা!

Share

আন্তর্জাতিক ডেস্কঃ

রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। বিতর্কিত মন্তব্য করে ফের আলোচনায় আসলেন তিনি। হনুমানই বিশ্বের প্রথম আদিবাসী নেতা বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার রাজস্থানের রামগড়ে দলীয় অফিসে এ মন্তব্য করেন জ্ঞান দেব। খবর আজকাল’র।

তিনি বলেন, ‘ভগবান রামকে যখন দেশের দক্ষিণ দিকে চিত্রকুটে নির্বাসনে পাঠানো হয়, তখন হনুমান আদিবাসীদের নিয়ে সেনা তৈরি করে রামের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।’

তবে বিধায়ক জ্ঞান দেবের এমন বিতর্কিত মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েও মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

তখন জ্ঞান দেব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় তথা দেশের কলঙ্ক আখ্যা দেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় চত্বরে উলঙ্গ হয়ে নাচ করেন, সেখান থেকে ৫০ হাজার হাড়, তিন হাজার ব্যবহৃত কনডম, পাঁচশ পিস ব্যবহৃত গর্ভপাতের ইনজেকশন, ১০ হাজার সিগারেটের টুকরো, অ্যালুমিনিয়াম ফয়েলসহ অন্যান্য জিনিস পাওয়া যায়।

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খানসামায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন...

শেখ হাসিনার পতনেও সহায়তা কমায় নি ভারত

ভারত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদেশি সহায়তার পরিমাণ কমিয়েছে। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ...

“সাকিব আল হাসানের নিষিদ্ধকরণে নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা!”

প্রথমেই বলা ভালো যে, আকসু আইসিসির এমন একটি ইউনিট যে তারা দূর্নীতি...

ছেলে হত্যার বিচার পেতে মুসলিম থেকে হিন্দু হলেন বাবা

আন্তর্জাতিক ডেস্কঃ পরিবারের ১২ সদস্যসহ স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এক মুসলিম...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত