বিরামপুর ও সৈয়দপুরে মাদক বিরোধী অভিযানে নিহত ৩

Share

সারা দেশে চলছে মাদক বিরধী অভিযান। ধারাবাহিকভাবে চলমান এই অভিযানে গত রাতে র‍্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য মতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে মোট ১১ জন। এর মধ্যে উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুরের এক জন ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় ২ জন রয়েছে বলে জানা যায়।

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ দু’জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। সৈয়দপুর পুলিশ জানায়, দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ী জনি (২০) ও শাহীন (৩০) কে আটক করে সৈয়দপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় গোলাহাট বদ্ধভূমিতে মাদকের বড় চালান লুকিয়ে রেখেছেন মাদক ব্যবসায়ীরা। পুলিশ জনি ও শাহিনকে নিয়ে গোলাহাট বদ্ধভূমি এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা ককটেল ছোড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলি শেষে জনি ও শাহিনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রবাল হোসেন নামে (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে মাদকসহ কমপক্ষে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিরামপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত ৩টার দিকে বিরামপুর পৌর এলাকার মনিপুর নামক স্থানে পুলিশ মাদকবিরোধী অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় প্রবালকে উদ্ধার করে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক প্রবালকে মৃত ঘোষণা করেন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

প্রার্থীদের নীরবতা ও ভোটারদের প্রত্যাশা: শতগ্রাম ইউনিয়নে সচেতন নাগরিক জাগরণ

৩নং শতগ্রাম ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এক নতুন এবং...

প্রতিশ্রুতি নয়, চাই পরিকল্পনা: শতগ্রাম ইউনিয়নে ভোটের নতুন ভাবনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ৩ নং শতগ্রাম ইউনিয়নে শুরু...

দিনাজপুর শহরের যানজট: পরিকল্পনার অভাব নাকি ব্যবস্থাপনার ব্যর্থতা?

দিনাজপুর শহরের লিলির মোড় থেকে গোর-এ-শহীদ বড় ময়দান, কালীতলা থেকে মডার্ন মোড়,...

সেই সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জের আরোও একজনের মৃত্যু!

দিনাজপুরের ঘোড়াঘাটে মাইক্রোবাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত