প্রতিষ্ঠার পর ফেসবুকে সবচেয়ে বড় পরিবর্ত

Share

ফেসবুকের নেতৃত্বে বড় রদবদল এসেছে। পরিবর্তন এসেছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মতো সেবার নেতৃত্বেও। প্রতিষ্ঠার পর এত বড় পরিবর্তন ফেসবুকে আর হয়নি।

ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্সকে প্রতিষ্ঠানটির সব অ্যাপের দায়িত্বে দেওয়া হয়েছে। আর ফেসবুক অ্যাপের প্রধানের দায়িত্ব পেয়েছেন উইল ক্যাথকার্ট। ফেসবুক নিউজফিডের সাবেক প্রধান অ্যাডাম মজেরিকে দেখা যাবে ইনস্টাগ্রামের প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে। আর অ্যাডামের স্থানে থাকা কেভিন ওয়াইল যুক্ত হবেন ব্লকচেইন দলে। আর ব্লকচেইনের প্রধানের পদ দেওয়া হয়েছে মেসেঞ্জারের সাবেক প্রধান ডেভিড মারকাসকে।

ক্রিস ডেনিয়েল আগে ইন্টারনেট ডট অর্গের দায়িত্ব পালন করতেন। এখন তিনি হোয়াটসঅ্যাপের নেতৃত্ব দেবেন। ওবামা প্রশাসনের সাবেক এক কর্মকর্তা জেফ জিয়েন্টস যোগ দিচ্ছেন ফেসবুকের পরিচালনা পর্ষদে।

ফেসবুকের বিভিন্ন ফাঁকফোকর আমলে এনে এ ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে ব্যবহারকারীর তথ্য কেলেঙ্কারির ঘটনার ভিত্তিতে। রদবদলের ঘটনা প্রথম প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড।

সূত্র: ব্লুমবার্গ

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

হুয়াওয়ে ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’-এর নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫: শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আইসিটি...

সর্বোচ্চ নিরাপত্তা সনদ পেল হুয়াওয়ের ডেটা স্টোরেজ সিস্টেম

কমন ক্রাইটেরিয়া (সিসি) ইভ্যালুয়েশন অ্যাসুরেন্স লেভেল (ইএএল) ৪+ নিরাপত্তা সনদ অর্জন করেছে...

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে হুয়াওয়ের তিন নতুন উদ্যোগ

বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিজিটাল অর্থনীতি খাতসংশ্লিষ্ট অংশীজন এবং...

স্টিকার কমেন্ট কি এফবি আইডি বাঁচাতে পারে?

প্রযুক্তি ডেস্কঃ ‘আমার ফেসবুক আইডি রিপোর্ট হচ্ছে, কমেন্টে রেসপন্স করুন প্লিজ’ বা...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত