প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও-এ আগমন উপলক্ষে খানসামা উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

Share

মোঃ আশিক মুন্না | আগামী ২৯ শে মার্চ বৃহস্পতিবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও-এ আসছেন।

আর তার এই আগমনকে কেন্দ্র করে আজ ২৭শে মার্চ মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ খানসামা উপজেলা ছাত্রলীগ শাখা কতৃক এক আনন্দ মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছিল।

উক্ত আনন্দ মিছিলটি খানসামা উপজেলা ছাত্রলীগ সদস্য রাকেশ গুহ-এর নেতৃত্বে খানসামার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা আওয়ামীলীগের পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

আনন্দ মিছিল শেষে উপজেলা পার্টি অফিসের সামনে এক পথসভার আয়োজন করা হয়েছিল। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখার সদস্য ও চেয়ারম্যান (BRDP) জনাব আব্দুল লতিফ রানা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগ ০১ নং আলোকঝাড়ী ইউনিয়ন শাখার সভাপতি সৈকত সাহা সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে জামায়াতের প্রার্থী ঘোষণা: শতগ্রাম ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া

  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা জামায়াতে...

জুমার দিন : ফযীলত ও আমল

জুমার দিন : ফযীলত ও আমল মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন জুমার দিন...

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।...

বীরগঞ্জে সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে সকল সংবাদ কর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত...

সম্পাদক: নাজমুল হাসান সাগর

প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

উত্তরবঙ্গ, দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

© ২০২৬ – সমস্ত অধিকার সংরক্ষিত